ঢাকা   বৃহস্পতিবার ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৪ জ্বিলহজ্জ ১৪৪৭

আন্তর্জাতিক

আন্তর্জাতিক থেকে আরও খবর

ব্রিটিশ ‘টাইগারশার্ক’ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

ব্রিটিশ ‘টাইগারশার্ক’ দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ব্রিটিশ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এমজিআই ইঞ্জিনিয়ারিং-এর তৈরি ‘টাইগারশার্ক’ দীর্ঘপাল্লার স্ট্রাইক সিস্টেম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নতুন ক্ষেপণাস্ত্র/স্ট্রাইক ড্রোনের প্রথম সফল উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইউরোপে গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই শ্রেণির নতুন কোনো সিস্টেমের এটি অন্যতম গুরুত্বপূর্ণ সফল পরীক্ষা বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, টাইগারশার্ক মূলত কম খরচে উচ্চ-পাল্লার আঘাত হানতে সক্ষম একটি আধুনিক স্ট্রাইক প্ল্যাটফর্ম, যা প্রচলিত ক্রুজ মিসাইলের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।