ঢাকা   শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

মুগদা উত্তর থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

রাজনীতি

মোঃ রায়হান

প্রকাশিত: ২২:৪৩, ১৭ জুলাই ২০২৬

আপডেট: ২২:৫০, ১৭ জুলাই ২০২৬

মুগদা উত্তর থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মুগদা উত্তর থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুগদা উত্তর থানার উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই ) অগ্রসর কর্মী ভাইদের নিয়ে থানা অফিসে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য জননেতা ড. মোবারক হোসাইন ।

থানা আমীর এডভোকেট রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও মুগদা পশ্চিম থানা আমীর জননেতা মাও. মতিউর রহমান আকন।

শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য খলিলুর রহমান, ডঃ কে এম মাহফুজুল করিম ও সৈয়দ মাহমুদ ইদ্রাক এবং ওয়ার্ড দায়িত্বশী নেতৃবৃন্দ প্রমুখ।