পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও চ্যালেঞ্জিং ভূপ্রাকৃতিক পরিবেশে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায়, বোরো ২০২৪-২০২৫ মৌসুমে ইরি ও এগ্রিবিজনেস এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্টারন্যাশনাল-এর যৌথ বাস্তবায়নে রাঙামাটির তিনটি উপজেলায় উচ্চ ফলনশীল (উফশি) ধান জাতের হেড-টু-হেড প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হয়।