ঢাকা   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩, ১২ সফর ১৪৪৮

এডাস্ট ও কানেক্ট হাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ৮ মে ২০২৬

এডাস্ট ও কানেক্ট হাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এডাস্ট ও কানেক্ট হাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এবং কানেক্ট হাব লিমিটেডের মধ্যে ৭ মে ২০২৬ তারিখ, এডাস্ট কনফারেন্স রুমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব শামসুল আলম লিটন এবং কানেক্ট হাব লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডার ও সিইও জনাব জিয়া এস. আরেস্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় আইকিউএসির পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, এডিশনাল রেজিস্ট্রার জনাব শোয়েব সাজ্জাদ খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং কানেক্ট হাব লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল হাসান।

বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করাই এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য। উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা স্মারক শিক্ষার্থী ও এলামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক কর্মবাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।