ঢাকা   বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩, ৩০ মুহররম ১৪৪৮

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ১৬ জুলাই ২০২৬

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র আইইউটি রোবোটিক্স সোসাইটি আয়োজিত টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ এ দুটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে টিম টুআর.জেএস (2R.JS) চ্যাম্পিয়ন হয়। দলের সদস্যরা হলেন ফেরদৌস হাসান রাহিদ (সিএসই-৬৪), রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪), জিহাদুল ইসলাম (সিএসই-৬৪) এবং সানজিদা ইসলাম (সিএসই-৬৪)। অন্যদিকে পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টিম দি আউটলায়ার্স (The Outliers) । এ দলের সদস্যরা হলেন আব্দুল্লাহ রহমান (সিএসই-৬২), সানজিদা ইসলাম (সিএসই-৬৪) এবং রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪)।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিদের সঙ্গে অংশ নিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণামুখী সক্ষমতা এবং কার্যকর দলগত নৈপুণ্যের স্বাক্ষর রেখে নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ অর্জন সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান এবং উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন। পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুসংহত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের একাডেমিক ও পেশাগত জীবনের সফলতা কামনা করা হয়েছে।