ঢাকা   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩, ২৮ মুহররম ১৪৪৮

রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০২:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এ অঙ্ক দাঁড়ায় ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এ তথ্য প্রকাশ করা হয়েছে

সর্বশেষ, গত রবিবার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। তখন বিপিএম-৬ পদ্ধতির হিসাবে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।