প্রথম টেস্টে ইতিহাস গড়ে হেরেছে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সিরিজেই বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদাকে।
ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে বিয়র্ন ফরটুইনকে। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করামকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়ানডে দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা পেসার লুঙ্গি এনগিডি। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার কোয়েনা মাফাকা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে প্রোটিয়ারা।
আগামী ১ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে দলঃ কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
টি-টুয়েন্টি দলঃ বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

























