বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ
সাধারণ জ্ঞান ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে যশোরের বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে 'মোল্যা ফাউন্ডেশন বৃত্তি প্রতিযোগিতা'। সামাজিক সংগঠন 'হিলফুল ফুজুল'-এর উদ্যোগে গত আগষ্ট-২৬ইং মাসে এই ব্যতিক্রমধর্মী বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় মূলত মাধ্যমিক এবং আলিম পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক গুণাবলি বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা শেষে মেধা ও ফলাফলের ভিত্তিতে প্রথম ১০ জন কৃতী শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তারা সকলেই আর্থিক পুরস্কার ও সম্মাননা ক্রেস্টের জন্য মনোনীত হয়েছে।
মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী ৩ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী ২ হাজার টাকা এবং পঞ্চম স্থান অধিকারী ১ হাজার টাকা আর্থিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এছাড়া মেধা তালিকায় স্থান পাওয়া ১০ জন শিক্ষার্থীর সবার হাতেই সম্মাননা ক্রেস্টের জন্য মনোনীত হয়েছে।
প্রতিযোগিতায় মেধা তালিকায় স্থান পাওয়া শীর্ষ দশ শিক্ষার্থী হলো যথাক্রমেঃ তাহমিদা তাবাসসুম মেহজাবিন, আফিফা আশরাফ, তাহিয়া খাতুন, রোজা খানম, সায়মা জামান, জারিফা তাসনিম, সাদিয়া সুলতানা, মালিহা নাফসি, মরিয়ম এবং ফাতেমা জামান।

পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় যুক্ত ছিলেন ডা. মোঃ জাওয়াদ হাসান, মাওলানা ফজলুর করিম, আরাফাত সান, বি.এম আব্দুল্লাহ আল মামুন এবং তালাত মাহমুদ পলাশ। শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনেও এ ধরনের গঠনমূলক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনটির নেতৃবৃন্দ।

























