ঢাকা   রোববার ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৬ জ্বিলহজ্জ ১৪৪৭

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আজ ২৩ মে ২০২৬ (শনিবার) শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) আইকিউএসির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরের তপ্ত রোদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের মূল সড়কে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ব্যানার ও প্লেকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন ও সভ্য সমাজে এমন নির্মম শিশু হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের পার পেয়ে যাওয়া রুখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের ফাঁসির দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দাবির সাথে সংহতি প্রকাশ করে জঘন্য এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। একই সাথে, কোনো প্রভাবশালী মহলের চাপে যেন তদন্ত ব্যাহত না হয় এবং দ্রুত চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।