ঢাকা   শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬ উদযাপন

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬ উদযাপন

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬ উদযাপন

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় সাইন্স ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বারের মতো দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ন্যাশনাল সায়েন্স ফেস্ট উৎসবে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এবারের ন্যাশনাল সায়েন্স ফেস্ট এ ১৩টি সেগমেন্ট রাখা হয়। সেগমেন্টগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এসব প্রতিযোগিতায় বিজ্ঞান, গণিত, কুইজ, সৃজনশীলতার নানা দিক তুলে ধরার সুযোগ ছিল।

ন্যাশনাল সায়েন্স ফেস্ট এর Science Olympiad-এ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, Team Quiz-এ ষষ্ঠ থেকে দশম শ্রেণি, Math Olympiad-এ ষষ্ঠ থেকে অষ্টম এবং একাদশ-দ্বাদশ শ্রেণি, Physics Olympiad-এ একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং Chemistry Olympiad ও Biology Olympiad-এ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ ছাড়া IQ Olympiad ও Solo Quiz-এ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। Photography ও Poster Designing সবার জন্য উন্মুক্ত ছিল। Extempore Speech-এ ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং ART Competition-এ প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকদের তথ্য অনুযায়ী,গতবারের তুলনায় এবারের আয়োজনে শিক্ষার্থীদের কাছ থেকে আরও বেশি সাড়া পাওয়া গেছে। আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, এবারের উৎসবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ইভেন্ট এর হেড অফ অরগানাইজার মোঃ তামীম আহমেদ জিসান জানান, এবার আয়জনে তারা সব কিছু ঠিক মত শেষ করতে পেরেছে।পরবর্তীতে তারা আরও এমন আয়োজন করতে চায় এর জন্য তাদের পর্যাপ্ত ফান্ড দরকার। তাই সরকারি অনুদান ও বিভিন্ন কোম্পানি  স্পন্সর ও আর্থিক সহযোগিতা করলে পরবর্তীতে আরও সুন্দর ভাবে বড় ইভেন্ট করা যাবে।

সর্বশেষ