ঢাকা   মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী সোমবার এই তারিখ চূড়ান্ত করেছে শিক্ষামন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, ৭ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তারিখ অনুমোদন করেছেন। এ বিষয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে গত রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ দিকে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।