ঢাকা   রোববার ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩, ০১ রবিউল আউয়াল ১৪৪৮

এডাস্টে কৃষিখাতে জিআইএস ও রিমোট সেন্সিং এর ব্যবহার" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ১৫ আগস্ট ২০২৬

এডাস্টে কৃষিখাতে জিআইএস ও রিমোট সেন্সিং এর ব্যবহার

এডাস্টে কৃষিখাতে জিআইএস ও রিমোট সেন্সিং এর ব্যবহার" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনাকে তুলে ধরতে এগ্রিবিজনেস বিভাগ ও সেন্টার ফর জিওস্পেশিয়াল ইনটেলিজেন্স, প্লানেটরি সাইন্স এন্ড স্পেস সিস্টেম (CGIPSS) এর যৌথ উদ্যোগে উদ্যোগে কৃষিতে জিআইএস এবং রিমোট সেন্সিংয়ের প্রয়োগ (Application of GIS and Remote Sensing in Agriculture) শীর্ষক একটি উচ্চপর্যায়ের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপটিতে প্রধান অতিথি হিসেবে এডাস্ট এর বিওটি চেয়ারম্যান জনাব এম শামসুল আলম লিটন যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভসূচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন । তিনি প্রথাগত কৃষিকে প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের এ ধরনের প্রাসঙ্গিক প্রশিক্ষণ ও ওয়ার্কশপের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের কীনোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের অধ্যাপক ড. এম শফিক-উর রহমান। তিনি তাঁর সেশনে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, শস্য পর্যবেক্ষণ, ভূমি ব্যবহার বিশ্লেষণ এবং আবহাওয়া পূর্বাভাসে জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তির কার্যকারী ভূমিকা উপস্থাপন করেন।

তিনি জানান, বিশ্বব্যাপী এগ্রো-এন্টারপ্রাইজ ও স্মার্ট কৃষির সম্প্রসারণে এ ধরনের জিওস্পেশিয়াল ডেটা অ্যানালাইসিস সময়ের দাবি।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তাঁর বক্তব্যে এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান এবং এ উদ্যোগের প্রশংসা করেন।

উক্ত তথ্যবহুল ও উদ্ভাবনী ওয়ার্কশপে এগ্রিজনেস বিভাগের সম্মানিত এডভাইজর অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান, CGIPSS এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল হক খান, এগ্রিবিজনেস বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কিনোট সেশন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে সরাসরি একটি প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালিত হয়, যেখানে জিআইএস ও রিমোট সেন্সিং শেখার ক্যারিয়ারগত সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়।

এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মোশাররফ হোসেনের সমাপনী বক্তব্য ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সফলভাবে দিনব্যাপী অনুষ্ঠিত এই বিশেষ ওয়ার্কশপটি সমাপ্ত হয়। এটি এগ্রিবিজনেস বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তবসম্মত প্রযুক্তিনির্ভর কৃষি ধারনার পরিধিকে আরও সমৃদ্ধ করবে এবং আগামীতেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অ্যাকাডেমিক আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।