ঢাকা   বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২, ১৭ শা'বান ১৪৪৭

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

চাকুরী

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০২:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে ৩ হাজার ১২০ জনকে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে। 

এ বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।