ঢাকা   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২, ২৮ রমজান ১৪৪৭

হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি

জাতীয়

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০১:১৩, ১৮ মার্চ ২০২৬

হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি

হাতিয়ার সেই ইউএনও আলাউদ্দিনকে ওএসডি

এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তাকে ওএসডি করে মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সোমবার ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। তবে ইউএনওর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রাথমিক তদন্তে ভিডিওর বিষয়ে সত্যতা পাওয়ায় আলাউদ্দিনকে ওএসডি করা হয়েছে। এখন বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।