ঢাকা   সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত: মার্ক বুচার

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত: মার্ক বুচার

ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বুচার | এএফপি

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্ক বুচার মনে করেন, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনাটি ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর জন্য একটি স্পষ্ট দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁর মতে, ক্রিকেটের স্বচ্ছতা ও মর্যাদা বজায় রাখতে এমন সিদ্ধান্ত অনুসরণ করা উচিত।

উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে কথা বলতে গিয়ে ৭১ টেস্ট খেলা এই সাবেক ব্যাটসম্যান বলেন, কোনো দল যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের বাদ দিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া উচিত।

ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে চলতি মাসের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সেই অনুরোধ নাকচ করে পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে বলে। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

এই পরিস্থিতিকে ‘বিশৃঙ্খল’ বলে আখ্যা দিয়ে বুচার এর সঙ্গে ভারতের পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি না খেলার ঘটনার তুলনা টানেন। তিনি বলেন, অতীতে অনেকবার টুর্নামেন্টের কাঠামো বদলে দলগুলোকে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে এসব ঘটনা ঘটছে, তা উদ্বেগজনক।

বুচারের মতে, আইসিসির এখনই একটি কঠোর নীতি নির্ধারণ করা প্রয়োজন। তিনি বলেন, কোনো দল যদি খেলতে না চায়, তাহলে পরবর্তী দলকে সুযোগ দেওয়া হোক এবং প্রতিযোগিতা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া হোক—বাংলাদেশের ক্ষেত্রে সেটাই করা হয়েছে এবং এটিই ভবিষ্যতে অনুসরণযোগ্য উদাহরণ হওয়া উচিত।

সর্বশেষ