ঢাকা   সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে দুই বাংলাদেশি আম্পায়ার

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৩, ৩০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্বে দুই বাংলাদেশি আম্পায়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সৈকত এবং গাজী সোহেল

আগামী মাসে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের গ্রুপ পর্বের আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন। এই তালিকায় মোট ২৪ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি রাখা হয়েছে। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারের তালিকা পরে প্রকাশ করা হবে।

শরফুদ্দৌলা ইতিমধ্যেই ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন, যেখানে ৫৪টি অন-ফিল্ড এবং ২১টি টিভি আম্পায়ার হিসেবে। গাজী সোহেল ৫৯টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন, যার মধ্যে ৪০টি অন-ফিল্ড এবং ১৯টি টিভি আম্পায়ার।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ পরিচালনা করবেন শ্রীলংকার কুমার ধর্মসেনা ও নিউজিল্যান্ডের ওয়েইন নাইটস।

আইসিসি গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের মধ্যে রয়েছেন রঞ্জন মাদুগালে, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ, ডেভিড গিলবার্ট, অ্যান্ড্রু পাইক্রফট ও ডিন কস্কার। 

সর্বশেষ