মালয়েশিয়ার কাছে বড় হারে আশিয়ান কাপ শুরু বাংলাদেশের
বরাবরের মতই সোহেল রানাকে ঘিরে সেই পুরনো বিতর্ক। মাঝমাঠে তার কাছ থেকে প্রত্যাশিত প্রভাব পাওয়া যায়নি। বলের নিয়ন্ত্রণ, পাসিং এবং আক্রমণ তৈরিতে তার কার্যকারিতা সীমিত ছিল। ম্যাচের একাধিক পর্যায়ে তার সিদ্ধান্ত ও বল ব্যবহারে বাংলাদেশের আক্রমণের গতি কমেছে। এমন পরিস্থিতির পরও কোচ তাকে মাঠে রেখেছেন। ফলে বদলি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে বিশেষ করে যখন বাংলাদেশ মাঝমাঠে নিয়ন্ত্রণ হারাচ্ছিল এবং ম্যাচের গতি বদলানোর প্রয়োজন ছিল।