ঢাকা   মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৮

জাপান সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

রাজনীতি

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৩, ২ মে ২০২৬

জাপান সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

জাপান সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের জন্য জাপান সফরে যাচ্ছেন। 

শনিবার (২ মে) রাত তিনটার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

সফর শেষে আগামী ৯ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।