সুলিভান ব্রাদার্সকে আর দেখা না যাওয়ায় শঙ্কা
বাংলাদেশ ফুটবলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সুলিভান পরিবার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে রোনান বেঞ্জামিন সুলিভান এর দুর্দান্ত পারফরম্যান্স এবং ডেকলান সুলিভানকে ঘিরে দল নির্বাচন ও খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে যে, দল ব্যবস্থাপনা ও সুযোগ বণ্টন নিয়ে সুলিভান পরিবার নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর অসন্তুষ্ট। বিশেষ করে ডেকলানকে পর্যাপ্ত সময় না দেওয়া এবং তা রোনানের ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কা সমর্থকদের একাংশের মধ্যে দেখা যাচ্ছে।
কুইন ও কাভান সুলিভান ও নিয়মিত নজর রাখছে এই টুর্নামেন্টের উপর। নিয়মিত তারা দুই ভাই কে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করছেন।
ডেকলান সুলিভানের গেমটাইম না পাওয়া পোস্টে তিনি রিয়াকশন দিচ্ছেন এবং অবাক হওয়ার মত ইমোজি শেয়ার করছেন, এগুলোই মূলত সমর্থকদের দুঃশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।
রোনান নিয়মিত গেম টাইম পেলেও তার সাথে আরহামের মত সিন্ডিকেট করছে স্থানীয় খেলোয়াড় মুর্শেদ ও ফয়সাল। অন্যদিকে ডেকলান সুলিভান প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও সেমিফাইনালে মাত্র ০৮মিনিট খেলার সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েই জাত চিনিয়েছেন এবং কেন তাকে নিয়ে সমর্থকদের এত উচ্ছ্বাস সেটা তিনি প্রমাণ করেছেন।
যদিও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এমন তথ্য পাওয়া যায়নি যে পরিবার বাংলাদেশ দলে তাদের ছেলেদের পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বরং বাফুফে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডে দুই ভাইকেই রেখেছে।
এদিকে মাঠের পারফরম্যান্সে রোনান ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জিতিয়েছেন তিনি। একই সঙ্গে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।
ফুটবল বিশ্লেষকদের মতে, বিদেশভিত্তিক একাডেমিতে বেড়ে ওঠা খেলোয়াড়দের ক্ষেত্রে পরিবার সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কোচিং দর্শন এবং উন্নয়নের পথ দেখে সিদ্ধান্ত নেয়। তাই একটি বা দুটি ম্যাচের সিদ্ধান্তকে কেন্দ্র করে চূড়ান্ত কোনো পদক্ষেপ হবে কি না, তা এখনই বলা কঠিন।
অন্যদিকে সমর্থকদের বড় একটি অংশ মনে করছেন, দুই ভাইকে সমানভাবে সুযোগ দেওয়া হলে জাতীয় দলের ভবিষ্যতের জন্য তা ইতিবাচক হতে পারে। বিশেষ করে রোনানের বর্তমান ফর্ম এবং ডেক্লানের সম্ভাবনা বাংলাদেশ ফুটবলের জন্য বড় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।
এখন সবার নজর পরবর্তী ম্যাচ ও দলীয় সিদ্ধান্তের দিকে। কোচিং স্টাফ কীভাবে দুই ভাইকে ব্যবহার করে, সেটিই হয়তো ভবিষ্যৎ আলোচনার মোড় নির্ধারণ করবে।

























