সাউথইস্ট ইউনিভার্সিটিতে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে রমজানের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব রেজাউল করিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছির, ঐতিহ্যবাহী রহিম মেটাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী। তিনি রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইইউ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপ-উপাচার্য,রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

























