ঢাকা   রোববার ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৭

ইউআইইউ ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্যাম্পাস

প্রকাশিত: ২২:৪৬, ১ মার্চ ২০২২

আপডেট: ২২:৪৭, ১ মার্চ ২০২২

ইউআইইউ ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিরেক্টরেট অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে “ইউআইইউ ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ ভলিবল টুর্নামেন্ট — ২০২২” এর ফাইনাল খেলা আজ ০১ মার্চ ২০২২ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইউআইইউ অরেঞ্জ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউআইইউ হোয়াইট দল। এবার টুর্নামেন্টে ম্যানেজমেন্ট সাপোর্ট স্ট্যফদের মোট ৪ টি দল অংশ গ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ইউআইইউ’র রেজিস্ট্রার অধ্যাপক এ.এস.এম সালাহউদ্দিন, ডিরেক্টরেট অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক জনাব মঞ্জুরুল হক খান, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।